Return & Refund Policy

আমাদের মান নিশ্চয়তা

প্রতিটি পণ্য ডেলিভারির আগে আমরা যত্নসহকারে এর মান, মেয়াদ ও ওজন পরীক্ষা করে নিরাপদে প্যাকেজিং করি। আমাদের লক্ষ্য থাকে সবসময় ফ্রেশ, মানসম্মত ও নিরাপদ শুঁটকি এবং হোমমেড পণ্য আপনার হাতে দ্রুততম সময়ে পৌঁছে দেওয়া।

পণ্য পরিবর্তন বা মূল্য ফেরত

পণ্য ডেলিভারির পর কোনো ত্রুটি, ভুল পণ্য বা অনাকাঙ্ক্ষিত সমস্যার ক্ষেত্রে নির্দিষ্ট শর্তসাপেক্ষে আমরা পণ্য পরিবর্তনের সুবিধা প্রদান করি। পণ্য পরিবর্তন সম্ভব না হলে প্রযোজ্য ক্ষেত্রে মূল্য ফেরত দেওয়া হবে।

  • আপনার ক্রয়কৃত পণ্য কোনো কারণে ত্রুটিযুক্ত হলে অথবা ভুল পণ্য ডেলিভারি করা হলে, আপনি তা পরিবর্তন করে নিতে পারবেন।
  • পণ্যটি কোনো কারণে পরিবর্তন করা সম্ভব না হলে, আপনার প্রদত্ত মূল্য ফেরত দেওয়া হবে।

পণ্য পরিবর্তন বা মূল্য ফেরত পেতে যা করবেন

পণ্য পরিবর্তন করতে বা মূল্য ফেরত পেতে নিচের নির্দেশনাসমূহ অনুসরণ করুনঃ

  1. পণ্য গ্রহণের পর সর্বোচ্চ ৪৮ (আটচল্লিশ) ঘন্টার মধ্যে আপনার সমস্যা বা অভিযোগটি আমাদের নিম্নোক্ত যেকোনো মাধ্যমে জানাতে হবেঃ
  2. আপনার সমস্যা বা অভিযোগের প্রমাণক হিসেবে পণ্যটির ছবি ও ভিডিও পাঠাতে হবে
  3. সমস্যা বা অভিযোগের প্রেক্ষিতে আমাদের প্রতিনিধি ২৪ (চব্বিশ) ঘন্টার মধ্যে আপনার সাথে ফোন / WhatsApp / মেসেঞ্জারে যোগাযোগ করবে এবং ফিডব্যাক জানাবে।
  4. সমস্যা বা অভিযোগের সত্যতা যাচাই সাপেক্ষে ৪ (চার) কর্মদিবসের মধ্যে পণ্য রিপ্লেস করে নতুন পণ্য ক্রেতার নিকট পৌঁছে দেওয়া হবে।
  5. অগ্রিম পেমেন্ট করে অর্ডার করার পর অর্ডারটি বাতিল করতে চাইলে ২৪ (চব্বিশ) ঘন্টার মধ্যে জানাতে হবে।
  6. মানি রিটার্নের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য (ব্যাংক অ্যাকাউন্ট / বিকাশ / রকেট / নগদ নাম্বার) দেওয়ার পর সর্বোচ্চ ২ (দুই) কর্মদিবসের মধ্যে মূল্য ফেরত দেওয়া হবে।

পণ্য পরিবর্তন বা রিফান্ডের শর্তাবলী

আপনার আবেদনটি দ্রুত ও সঠিকভাবে প্রক্রিয়া করতে নিচের বিষয়গুলো নিশ্চিত করুনঃ

  • উপরে উল্লেখিত ৪৮ ঘন্টার মধ্যেই অভিযোগ জানাতে হবে; নির্ধারিত সময়ের পরে জানানো অভিযোগ গ্রহণযোগ্য নাও হতে পারে।
  • পণ্যটি অব্যবহৃত থাকতে হবে এবং সম্ভব হলে মূল প্যাকেজিং অক্ষত থাকতে হবে।
  • পণ্যের ত্রুটি, ক্ষতি, অমিল বা ভুল পণ্য প্রমাণ করার জন্য স্পষ্ট ছবি/ভিডিও দিতে হবে।
  • পরিচয় যাচাই ও রিফান্ড প্রক্রিয়াকরণের জন্য সঠিক তথ্য দিতে হবে (নাম, অর্ডার আইডি, যোগাযোগ নাম্বার, পেমেন্ট তথ্য)।

যেসব ক্ষেত্রে পণ্য পরিবর্তন বা রিফান্ড প্রযোজ্য নয়

যেহেতু আমাদের পণ্য একটি পচনশীল খাদ্যপণ্য, তাই নিচের ক্ষেত্রে সাধারণত রিটার্ন বা রিফান্ড গ্রহণযোগ্য নয়ঃ

  • ৪৮ ঘন্টার নির্ধারিত সময়ের পরে অভিযোগ জানানো হলে।
  • পণ্যটি ইতিমধ্যে খাওয়া, খোলা বা ব্যবহার করা হয়ে থাকলে এবং তাতে কোনো মান বা উৎপাদনগত ত্রুটি না থাকলে।
  • ডেলিভারির পর নির্দেশনা অনুযায়ী সংরক্ষণ (যেমনঃ রেফ্রিজারেটরে না রাখা) না করার কারণে পণ্য নষ্ট হলে।
  • রং, আকার বা প্যাকেজিং-এ সামান্য স্বাভাবিক পার্থক্য থাকলে, যা পণ্যের মান বা নিরাপত্তাকে প্রভাবিত করে না।

ডেলিভারির পূর্বে অর্ডার বাতিলকরণ

পণ্য পাঠানোর পূর্বে যদি আপনি অর্ডার বাতিল করতে চান, তাহলেঃ

  • যত দ্রুত সম্ভব ফোন, WhatsApp, মেসেঞ্জার অথবা ই-মেইলের মাধ্যমে আমাদের জানান।
  • অগ্রিম পেমেন্ট করে থাকলে, উপরে উল্লেখিত নিয়ম অনুযায়ী (পেমেন্ট তথ্য প্রদানের ২ কর্মদিবসের মধ্যে) রিফান্ড প্রক্রিয়া করা হবে।

রিফান্ড পদ্ধতি

রিফান্ড মূল অর্ডারে ব্যবহৃত একই পেমেন্ট মাধ্যমে (বিকাশ / রকেট / নগদ / ব্যাংক অ্যাকাউন্ট) প্রদান করা হবে, আপনার দেওয়া তথ্য অনুযায়ী। গ্রাহকের ভুল বা অসম্পূর্ণ পেমেন্ট তথ্যের কারণে সৃষ্ট বিলম্বের জন্য Shutkipacker.com দায়ী থাকবে না।